দুঃখের আঁধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে॥ লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী


 

দুঃখের আঁধার শেষে আলোর প্রভাত হাসে

হতাশার কালো মেঘে যায় গো ভেসে॥


কুরআনের পাতায় পাতায় দেখো

ঈমানের পথ ঢাকা ব্যথার কাটায়

ভেঙ্গে পড়ো না কভু হতাশ হয়ে

জ্বলে পুড়ে খাটি সোনা হও গো শেষে॥


জীবনের বাঁকে বাঁকে দেবে

আজাজিল ধোঁকা শত রঙ্গিন ফাঁদে

রাসুলের পথ চিনে নিও তুমি

সফলতা চাও যদি অবশেষে॥


ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে

ফিরদাউসের পথে চল এগিয়ে

মুক্তির মাঞ্জিল পাবে খুঁজে

ঠাঁই পাবে 

জান্নাতে অনায়াসে॥

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪