এখনো যারা পায়নি দাওয়াত || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়।
#লিরিক্স_আর্কাইভ
এখনো যারা পায়নি দাওয়াত
কোরআনের এই মিছিলের
শুনিয়ে দেই চলো সত্য বাণী
পথ বাতলে দেই আমলের
বলে দেই কানে কানে
জান্নাতে একা আমি যাব নাতো ভাই
তোমাকেও জান্নাতি দলে নিতে চাই
,,,
সালাতে আসো যদি প্রতি আজানে
জেনে রেখো এলে তুমি ফুল বাগানে
যে বাগে রহম ঝরে হয় রোশনাই
শুধু তাই , শুধু তাই, আহা শুধু তাই
তোমাকেও জান্নাতি দলে নিতে চাই ॥
,,,
সাথী হলে তুমি ইকামতে দ্বীনে
আল্লার রঙে হবে দুনিয়া রঙিন
আসবে আবার রাশেদার যুগ
মজলুম ফিরে পাবে রহমের দিন
,,,
এই পথ প্রিয়নবী,আল্লাহর পথ
যেই পথে সর্বদা থাকে রহমত
প্রাণে প্রাণে নাজাতের বাজবে সানাই
শুধু তাই,শুধু তাই, আহা শুধু তাই
তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই,,,,
Comments
Post a Comment