বিধায়ক আলোক তুমি || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪



 গান: বিধায়ক আলোক তুমি

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী

শিল্পী: শেখ আব্দুল হাদী

পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী


-------- লিরিক্স -------

বিধায়ক আলোক তুমি

দ্বীনের বিধান কি তা দেখিয়ে গেলে

বিপথ ও সুপথের সন্ধানও দিয়ে গেলে।।


বিদীর্ণ হৃদয়ের বিদারিত বুক থেকে

বিদূরিত করেছো সকল ব্যথা

সম্প্রীতি সচেতন সমাজ বিনির্মাণে

চিন্তা বিভোর ছিলে গো সদা

তুমি- বন্দী মানবতার মুক্তি দিলে।।


বাহুর বলে কেউ বন্ধু তো হয় না

বহুগুণে বেড়ে যায় জুলুম শোষণ

তোমার ছিল মন হৃদয়ে ভালোবাসা

কখনো করনি বৈরনির্যাতন

তুমি- করেছো ক্ষমা কারো আঘাত পেলে।।

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪