গান: রাজার প্রজা লিরিক্স || Rajar Proja । সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

 


কথা ও সুর: রা‘আদ ইজামা

আমি রাজার প্রজা, থাকি সরল সোজা

অন্তরে আছে মোর সে রাজার ভয়

তার গোলামীতে হোক এ জীবন ক্ষয়


আমি মুক্ত থেকেও তারে ডাকতে পারি

দুখের বোঝা তাতে হয়না ভারী

এই বুকের ভিতর, এক স্নেহের চাঁদর

এ চাঁদর জড়িয়েছে সেই মহোদয়


আমি রাজার আদেশ মেনে চলতে থাকি

কোনো কাজে কভু/তাঁর দেই না ফাঁকি

তাই চাই যে আমি, রাজা দিবসযামী

আমার উপরে যেন খুব খুশি রয়


আমি ভুল করলেও ক্ষমা করে সে আমায়

এমন রাজা বলো কোথা পাওয়া যায়

এই চিন্তা করে, আমি হৃদয় ভরে

তার গুনগানে করি সুখ সঞ্চয়

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪