গান: হাত তুলেছি চোখের জলে লিরিক্স। সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়।

 


কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান


হাত তুলেছি চোখের জলে

প্রভু তোমার দরবারে

হেরার আলো দাও বিলিয়ে

অধমের অন্তরে ॥


হেদায়েতের বৃষ্টি ঝরাও

আমার কঠিন বুকে

তোমার নূরের জ্যোতি ছড়াও

আমার দুটি চোখে

চলতে যেন পারি প্রভু

রাসূলের পথ ধরে ॥


মুস্তাকিমের পথেই যেন থাকি জীবন ভর

মুসিবতে ধৈর্য্য দিও স্বস্তিতে শোকর ॥


তোমার দয়ার নাই সীমা নাই

অসীম তোমার মায়া

মাফ করে দাও নাও কাছে নাও

এইটুকু মোর চাওয়া

ফুরালে পথ পৌঁছে দিও

জান্নাতের বন্দরে ॥

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪