গান: রক্ত মাখা বর্ণমালা লিরিক্স || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়।



কথা: হেলাল আনওয়ার

সুর: গোলাম মাওলা


আমার দেশে

ফাগুন আসে রক্ত রাঙা

ফুলের বেশে

সেই ফাগুনের আগুন বুকে

কাঁদে আমার মা

রক্ত মাখা বর্ণমালা

ভুলতে পারে না।।


এই ফাগুনে ফোটে যখন শাখাভরা ফুল

মায়ের ভাষায় স্বপ্ন আশায় খুশিতে মশগুল

আমি তখন চেয়ে দেখি

জলে ভরা মায়ের আঁখি

শিমুল জবা রক্ত চূড়া

কি সব ছলনা।।


কোমল হাতে শীতল প্রাতে তুলি দুটি হাত

বর্ণমালা আনলো যারা দাও প্রভূ নাজাত।

যারা দিলো মুখের ভাষা

দিলো প্রাণে স্বপ্ন আশা

রাখো সুখে ঐ পারেতে

করি কামনা।।

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪