গান: ওরে কে বলে আরবে নদী নাই লিরিক্স। সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়



কথা: কাজী নজরুল ইসলাম

সুর: গীরিণ চক্রবর্তী


ওরে কে বলে আরবে নদী নাই

যথা রহমতের ঢল বহে অবিরল

দেখি প্রেমে-দরিয়ার পানি

যেদিকে চাই।।


যাঁর ক্বাবা ঘরের পাশে আব-এ-জমজম

যথা আল্লা-নামের বাদল ঝরে হরদম,

যার জোয়ার এসে দুনিয়ার দেশে দেশে

(ওরে) পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই।।


যার ফোরাতের পানি আজো ধরার ‘পরে

নিখিল নর-নারীর চোখে ঝরে

(ওরে) শুকায় না যে নদী দুনিয়ায়,

যার শক্তি বন্যার তরঙ্গ-বেগে।।


যত বিষণ্ন-প্রাণ ওরে আনন্দে উঠল জেগে

যাঁর প্রেম-নদীতে, যাঁর পুণ্য-তরীতে

মোরা ত’রে যাই।।

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪