তিঁমির আঁধার হতে এসেছি আলোর পথে || লিরিক্স আর্কাইভ


 

কথা : রাকিবুল এহছান মিনার

সুর : মাহমুদ ফয়সাল


তিঁমির আঁধার হতে এসেছি আলোর পথে

আমাদের গতি কভু হয়নি তো ধীর,

জালেমের কলিজায় হেনেছি আঘাত শত

সংকটে জামানার হয়ে তিঁতুমীর।।


আমাদের পরিচয় রাসূলের সৈনিক

সত্যের সংগ্রামে লড়ে যাওয়া বীর,

শহীদি চেতনা নিয়ে শৃংখল ভেঙে দিয়ে

ঈমান দীপ্ত বুকে তুলি তাকবীর।।


আমরা ছাত্রশিবির, ইসলামী ছাত্রশিবির

দ্বীন কায়েমের পথে আছি দুর্বার

নারায়ে তাকবীর - আল্লাহু আকবার


আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা

অমানিশা কেটে গেছে কোটি তরুণের,

রাত কাটে ইবাদাতে সিজদায় মোনাজাতে

জেগে উঠি পৃথিবীতে আগে অরুণের।।

এসেছে বিপদ শত হইনি আমরা নত

হিম্মতে ছিলো আছে উদ্ধত শির।।


আমাদের প্রেরণার বাতিঘর হয়ে আছে

খুনেরাঙা শহীদের কত শত মুখ,

পারবে না সামলাতে হামলা ও মামলাতে

দ্বীনের বিজয়ে যারা থাকে উন্মুখ।।


ইসলামী খেলাফত করতে কায়েম দেশে

ময়দানে সক্রিয় রবো আমরণ,

যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে

মৃত্যুও হাসিমুখে করবো বরণ।

তবুও যাবো না থেমে কোন চাপে নিচে নেমে

আমরাই গড়বো যে দিন আগামীর।।


পরিবেশনায় : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষীপুর শহর শাখা

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪