গান: তুমি আসলে যখন এই দুনিয়ায় লিরিক্স। সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়।

 


কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

তুমি আসলে যখন এই দুনিয়ায়

এই দুনিয়া বদলে গেলো

মরুভূমির ধুসর বুকে

যেন শ্রাবণ বৃষ্টি এলো ॥


তোমার নূরের আলো মেখে

জগত আলোময়

সকল গ্লানি ধুয়ে মুছে

জীবন মধুময়

মানবতার জয়গানে

পাপ দুনিয়া মুখর হল ॥


রাহ্মাতুল্লিল আলামিন তুমি উসয়াতুন হাসানা

তোমার শাফায়াত বিনে কেউ

জান্নাতে ঠাঁই পাবে না ॥


তোমার পথে এগিয়ে যাবো

পিছপা হব না

শত বাধা মুসিবতে নিরাশ হব না

অমানিশা কেটে যাবে

হাসবে প্রভাত ঝলমল ॥

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪