গান: ঘর যদি হয় পরিপাটি লিরিক্স। সাইমুম শিল্পী গুষ্টি পরিবেশনায়।

 


কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান


ঘর যদি হয় পরিপাটি

সুখের ঠিকানা

মিলবে সেথা স্নেহের পরশ

মিলবে সান্তনা ॥


ঘরের বাঁধন অটুট রাখো বিশ্বাসে সম্মানে

বিনিময়ে সফলতা আসবে দোজাহানে

দু’জনাতে এক হয়ে যাও

ঘুচবে বঞ্চনা ॥


মেজাজটাকে শীতল রাখো হও কোমল ব্যবহারে

জান্নাতি সুখ অবিরত বইবে তোমার ঘরে

সহজ সরল জীবন গড়

মিটবে যন্ত্রণা ॥


আদর্শ ঘর অকাতরে সুবাস ছড়ায় সবখানে

ভালোবাসার ফল্গুধারা বহায় সকল প্রাণে

তেমনি ঘরের জন্যে সদা

করো প্রার্থনা ॥

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪