গান: শহর থেকে একটু দূরে লিরিক্স। সাইমন শিল্পীগোষ্ঠী পরিবেশনা।

 


কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

শহর থেকে একটু দূরে

যান জটেরই ঘাট পেরিয়ে


সবুজ শ্যামল বন

চোখ জুড়ানো মন ভোলানো

প্রীতি বনভোজন ॥

বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন

গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দেয়ার দিন

খুশির জোয়ার দিকে দিকে


উথাল পাথাল মন ॥

পাখ পাখালি বন বনানী রূপের সীমা নাই

বটের ছায়ায় রাখালিয়া বাঁশরী বাজায়


পাখির কুহুতানে শুনি

সুরের গুঞ্জরণ ॥

এই দুনিয়ার সরাইখানায় আমরা মুসাফির


রঙ তামাশার নেশায় পড়ে হইও না অধীর

শূন্য হাতে ফিরতে হবে

রাখিও স্মরণ ॥

Comments

Popular posts from this blog

সরল সঠিক পুন্যপথের বিপ্লবী রাহবার || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়

মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন || লিরিক্স আর্কাইভ || সাইমুম শিল্পীগোষ্ঠী||

শিশির জমা শিউলি ফুলে || লিরিক্স আর্কাইভ|| সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায়-২০২৪